একজন পাঠক হিসেবে চ্যাট জিপিটি জেনারেটেড কন্টেন্ট বরাবরই ইগনোর করতাম এবং এখনো করি বিশেষ করে বাংলা কন্টেন্ট।

যারা চ্যাট জিপিটি বা AI ব্যবহার করে কন্টেন্ট বানিয়ে পোস্ট করছেন তারা যদি সম্ভব হয়  পোস্টকে পলিশ / হিউম্যানাইজ করে পোস্ট করুন অথবা পোস্ট না করাই ভালো।

ফেইসবুক, লিংকড-ইনের মতো সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন অরিজিনাল এবং হিউম্যান রাইটেন খাঁটি কন্টেন্ট গুলোকে নিউজফিডে অগ্রাধিকার দেয়া হয়। তাই বেশিরভাগ সময়ই খেয়াল করবেন AI জেনারেটেড বা রোবোটিক লাগে এমন কন্টেন্ট গুলোতে এংগেজমেন্ট অনেক কম।

অনেক বিশেষজ্ঞের মতে AI এর প্রতি ডিপেন্ডেড হতে হতে একটা সময় মানুষের উচিত-বুদ্ধি লোপ পাবে। তখন কাউকে ধন্যবাদ মূলক বার্তা পাঠালেও AI দিয়ে বানিয়ে পাঠাবে।

যারা কন্টেন্ট বানাচ্ছেন তারা অন্তত বাংলা কন্টেন্টের ক্ষেত্রে AI কে ইগনোর করুন।

জিপিটি, ডিপসিক বা জেমিনি এখনো পিওর বাংলা কন্টেন্ট তৈরি করার জন্য উপযুক্ত নয়।

একজন পাঠক হিসেবে চিন্তা করে দেখুন, আপনিও কখনো রোবোটিক কন্টেন্ট এনজয় করবেননা তাও যদি হয় বাংলা কন্টেন্ট।

একজন ভালো লেখক হওয়ার পূর্ব শর্ত হলো আগে আপনাকে ভালো পাঠক হতে হবে। বেশি বেশি পড়ুন এবং চর্চা করুন তাহলে আপনিও একজন ভালো স্টোরিটেলার হতে পারবেন।

ধন্যবাদ।

Categorized in: