উপরে ফিটফাট মধ্যে সদরঘাট,
লিংকড-ইনে হুজুর, বাস্তবে খেজুর।
দেশের কর্পোরেট কালচারের বাস্তব চিত্র তুলে ধরার দেশীয় প্লার্টফর্ম Deshi Mula চালু হওয়ার পর থেকেই ব্যাপক হইচই, আলোচনা, সমালোচনা হয়েছে।
দেশি মুলার কল্যানে এক্সপোজড হচ্ছে নামি বেনামি বিভিন্ন প্রাইভেট কোম্পানি। যদিও এর সব তথ্যর সত্যটা যাচাই করা নিয়ে সন্দেহ থাকলেও এরকম একটি প্লাটফর্ম দেশে চালু হওয়া খুবই কাঙ্খিত ছিলো।
এমন এমন সব কোম্পানি ইতিমধ্যে এক্সপোজড হয়েছে যেসব কোম্পানিতে কাজ করা অনেকের কাছেই স্বপ্ন।
বেশ কয়েকবার সিস্টেমের মারপ্যাচে ফেলে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু দেশি মুলা ফিরে এসেছে নতুন পলিসিতে।
কোনো একসময় Glassdoor, Trustpilot প্লাটফর্ম গুলো দেখে ভাবতাম আমাদের দেশেও এমন প্লাটফর্ম দরকার সচেতনতা তৈরি করতে।
আমার মতে এই ধরনের প্লাটফর্ম শুধু সচেতনতা না সুন্দর কালচার তৈরি করতে ইমপ্যাক্ট ফেলবে।
তাই দেশি মুলার মতোন আরো প্লার্টফর্ম তৈরি হওয়া উচিত বলে মনে করছি।
দেশি মুলার কল্যানে বলির পাঠা হওয়া থেকে বেঁচে যাচ্ছে অনেকে।
Good one!
Thank you for your comment