প্যারানরমাল বিষয় গুলা এখন যেন ডালভাত। ছোটবেলা থেকে এক্সপেরিয়েন্স করেছি অনেক কিছু।
এখন একটু বেশিই মনে হচ্ছে, অবশ্য নতুন কিছু এক্সপেরিয়েন্স করার জন্যই একা এই চিলে কোঠায় ওঠা। নতুন বিল্ডিং অথচ কেউ ছাদে আসে না এমনকি বাড়িওয়ালাও না। ওঠার পরপরই আঙ্কেল বলে দিয়েছিলেন বাবা আমি বা আমরা কেউই উপরে যাই না আমাদের গাছ গুলোর যন্ত নিও পারলে।
গাছগুলোয় আমি একদিনও পানি দেইনি ব্যস্ততা আর অলসতার জন্য। অথচ গাছ গুলো কি তরতাজা সজীব।

একটু আগেই গাছ গুলোয় কেউ পানি দিয়ে গেলো এদিকে ছাঁদের দরজা এপাশ থেকে বন্ধ ছিলো অদ্ভুত না বিষয়টা? প্রতিদিন এইটাইমে সিগারেট খেতে এলেই বিষয় টা নোটিশ করি।
চরম একাকিত্ব আমাকে ছাদে নিয়ে আসে আর এখানে আসলেই শুরু হয় দুনিয়ার সব চরম হতাশা, এই হতাশা অনুপ্রেরণিত করে নিচে ঝাঁপিয়ে পরতে।
S a a d ডায়েরি
২৬ – ১১- ২৫