জিপিটি নাকি মৌলিক লেখা – পাঠক আসলেই পার্থক্য বুঝে ফেলে
কোনটা জিপিটি দিয়ে লেখা আর কোনটা হিউম্যান রাইটেন লেখা, এটা দেখলেই আইডেন্টিফাই করা যায়।
একজন নিয়মিত পাঠক হিসেবে আমি বরাবরি জিপিটি রাইটেন লেখা ইগনোর করি (বিশেষ করে বাংলা কনটেন্টের ক্ষেত্রে)।
AI আপনাকে তথ্যভিত্তিক লেখা বানিয়ে দিতে পারবে কিন্তু কখনোই ঐ লেখাকে প্রাণবন্ত করতে পারবে না।
যারা রেগুলার লেখালেখি করেন তারা নিজের মৌলিক লেখার ধারাবাহিকতা ধরে রাখুন।
AI কে শুধু আইডিয়া তৈরির জন্য ব্যবহার করুন। হুবহু কপি পেস্ট করলে একসময় দেখবেন নিজের মৌলিক লেখাতেও সেই আগের কোয়ালিটি নেই।
AI কে সঠিক ভাবে ইউটিলাইজ করতে জানলে এটা আপনাকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। কিন্ত একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন নিজের ব্রেইনকে শার্প রাখতে চাইলে কখনোই সর্বক্ষেত্রে AI ব্যাবহার করবেন না।