এবার প্রথমবারের মতো বাংলাদেশের ওয়েব হোস্টিং মার্কেটে আসতে চলেছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়!
বাংলাদেশি ওয়েব হোস্টিং প্রোভাইডারদের জন্য চ্যালেঞ্জ নিয়ে দেশের মার্কেটে আসতে চলেছে ইন্টারন্যাশনাল ওয়েব হোস্টিং প্রোভাইডার hosting.com।
Hosting.com শুরু থেকে তাদের বিজনেস a2 Hosting নামে চালালেও ২০২৫ এ তারা রিব্রান্ডিং করে হোস্টিং.কম নামে কার্যক্রম চালু করে।
হোস্টিং.কম অত্যন্ত সাশ্রয়ী দামে বহু বছর থেকে কোয়ালিটি সম্পন্ন ওয়েব হোস্টিং প্রোভাইড করে আসছে।
বাংলাদেশের এই মার্কেট অনেক বড়ো হলেও আমাদের দেশের সিংহভাগ ক্লায়েন্ট বিদেশি প্রোভাইডারের হোস্টিং সার্ভিস ব্যবহার করে।
এরপরও বিশাল একটা অংশ দেশীয় প্রোভাইডারের হোস্টিং সার্ভিস ব্যবহার করে তাদের কোয়ালিটি সাপোর্টের কারনে।
আবার অনেক ক্লায়েন্ট চাইলেও পেমেন্ট এবং কমিউনিকেশন জটিলতার জন্য বিদেশি প্রোভাইডারের হোস্টিং কিনতে পারেননা। সেক্ষেত্রে তাদের জন্য হোস্টিং.কম থেকে সার্ভিস নেয়া সহজ হতে পারে।
দীর্ঘ কয়েক বছর আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করে দেশের মার্কেটে ইন্টারন্যাশনাল কোম্পানির চাহিদা বেশ ভালোই উপলব্ধি করেছি।
তাই হোস্টিং.কমকে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসার এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য EyHost Ltd এর Managing Director Imran Hossen ভাইয়াকে সাধুবাদ জানাচ্ছি এবং hosting.com এর কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য শুভকামনা জানাচ্ছি।
হোস্টিং.কমের এই আগমন আমাদের দেশীয় প্রোভাইডারদের জন্য চ্যালেঞ্জিং হলেও আমি মনে করি মার্কেটে ভালো প্রোভাইডার বারলে কম্পিটিশন বারবে, আর কম্পিটিশন বারলে সকলে বাড়াতে থাকবে তাদের সার্ভিসের মান। এতে দিন শেষে আমাদের মতন ইউজারসই লাভবান হবে।
সাহোল বিন সেলিম (সাদ)
মার্কেটিং উৎসাহী | টেকনিক্যাল কন্টেন্ট রাইটার